Press release from MC Das College, Sonai - 8th August, 2019, India

বৃহস্পতিবার, স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা সভা। সোনাই মাধব চন্দ্র দাস কলেজে বৃহস্পতিবার মহিলা শাকার দ্বারা আয়োজিত হয় ক্যান্সার সচেতনতা সভা। প্রাক্তন অধ্যক্ষ তজম্মুল আলী মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত ওই সচেতনতা সভায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার লোপামুদ্রা দাস রায়। তিনি তার বক্তব্যে জানান যে ক্যান্সার মানে জীবন শেষ নয়। সচেতনতার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে রোগ নিরাময় সম্ভব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর বাহারুল ইসলাম লস্কর ,উপাধ্যক্ষ অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ডাক্তার আব্দুল মতিন লস্কর ।
Lopamudra Das Roy